শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী হারালে প্রাণ পাখি অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মারকাযুল ফুরকান ফাউন্ডেশনের স্কুল শাখা চালু হচ্ছে শিগগির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সমাজের চলমান চাহিদার দিকে লক্ষ রেখে মারকাযুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশ চালু করছেন স্কুল শাখা।

মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারে চলতি বছর থেকেই উদ্বোধন হতে যাচ্ছে এ শাখা। মারকাযুল ফুরকান আইডিয়াল স্কুল নামে নভেম্বর থেকেই শুরু হচ্ছে এর পথচলা।

রাজধানীর মুগদা এলাকার ঝিলপাড়ে (মুগদা মেডিকেলের পাশে) অবস্থিত স্কুলটির ভর্তি কার্যক্রম আগামী নভেম্বর থেকে শুরু হবে ইনশাআল্লাহ। প্রতি ক্লাসে ১৫জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে, প্লে থেকেই ছেলে-মেয়ে আলাদা ক্লাস করবে, ছেলেদের জন্য পুরুষ মেয়েদের জন্য মহিলা শিক্ষিকা থাকবে।

জানা যায়, স্কুলটি পরিপূর্ণ ইংলিশ ও বাংলা ভার্সনে চালু হচ্ছে, স্কুলটি শারিরিক ও মানসিক নির্যাতনমুক্ত, শিক্ষার্থীরা আদর ভালোবাসা মাতৃস্নেহ ও খেলাধুলার মধ্যেই শিখবে।

এ-স্কুলের শিক্ষার্থীরা স্কুল সিলেবাসের পাশাপাশি কুরআন শরিফ পরিপূর্ণ নাযেরাসহ ৩০নং পারা ও আমলি বিশেষ বিশেষ সুরাগুলো মুখস্ত করানো হবে। নামায, হালাল-হারাম, ইসলামের আহকাম-আরকান, ৪০হাদীস মুখস্থ করনসহ ইসলামের মৌলিক শিক্ষা এখান থেকেই শিক্ষার্থীরা পাবে।

মারকাযুল ফুরকান আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন মাহমুদ বলেন, প্রতিষ্ঠানটির লক্ষ প্রতিটি কোমলমতি শিশুকে সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামের মৌলিক শিক্ষা প্রদান করা।

তিনি বলেন, আমরা প্রতিটি শিক্ষার্থীকে এমন ভাবে ক্লাসেই তৈরি করবো যাতে করে তার কোচিংয়ের কোনো প্রয়োজন হবে না ইনশাল্লাহ।

উল্লেখ্য, আবাসিক-অনাবাসিক দুই সুবিধাতেই চালু হচ্ছে মারকাযুল ফুরকান আইডিয়াল স্কুল।

যোগাযোগ: ৫৫ উত্তর মুগদা, ঝিলপাড়, ঢাকা। ফোন: ০১৬৮২৫৪০৬৬২, ০১৯৬৮৮৭৭০২২

বিসফটি – বিস্তারিত জানুন

-আরআর