শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

চলন্ত বাসেই সন্তান প্রসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাজমা আক্তার নামে এক গৃহবধূ যাত্রীবাহী হানিফ পরিবহনের বাসে কন্যা সন্তান প্রসব করেছেন ।

শনিবার বিকেল (৮ সেপ্টেম্বর) সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ডে সন্তান প্রসব করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে আশুলিয়া এলাকা থেকে নাজমা বেগম হানিফ পরিবহনের (ঢাকা-মেট্রো-ব-১৪-৬৬৩৮) করে বাড়ি যাচ্ছিলেন।

পথিমধ্যে প্রসব বেদনা অনুভব করলে চালক বাসটি মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ডে নিয়ে আসেন।

স্থানীয় লোকজন পাশের বেসরকারি মির্জাপুর জেনারেল হাসপাতালে খবর দিলে নার্সরা দৌড়ে এসে বাসের ভেতরেই কন্যা সন্তান প্রসব করান।

পরে নার্সরা নবজাতক ও মাকে হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেন। মির্জাপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আওরঙ্গজেব আল হোসাইন জানান, মা ও শিশু সুস্থ আছে।

বিসফটি কী, কিভাবে আপনার ব্যবসাকে সহজ করে? – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ