আওয়ার ইসলাম: উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার সফরের প্রস্তুতি নিচ্ছেন। রুশ পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি কিমের সঙ্গে বৈঠক করার পর গতকাল শনিবার এই তথ্য জানান। খবর রয়টার্সের
দুই দেশের সম্পর্ক নিয়ে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে কিম জং উনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন স্পিকার ভ্যালেন্তিনা ম্যাতভিয়েনকো।
বৈঠকের পর তিনি বলেন, কিম জং উন শান্তি চান। এ জন্য তিনি রাশিয়া সফর করতে প্রস্তুত আছেন।
কবে তিনি রাশিয়া সফর করবেন তা এখনো ঠিক করা হয়নি। তবে কিম সফরের জন্য খুব বেশি দেরি করতে চান না।
কিম স্পিকারকে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশের সহযোগিতার গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের আলোচনা করা দরকার, এমনকি বিশ্বের বর্তমান পরিস্থিতি নিয়েও।
বিসফটি কী, কিভাবে আপনার ব্যবসাকে সহজ করে? – বিস্তারিত জানুন
-আরআর