মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বগুড়াসহ ১৩ সিটি কর্পোরেশনের নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে ‘সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন শিরকের কাছে চলে যায়’ লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা চুক্তির ‘লঙ্ঘন’ হিসেবে বিবেচিত হবে: আরাগচি জিহাদ, খেলাফত ও ক্ষমতার রাজনীতি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, হতাহত ১১ ইরান বন্দরে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, জাহাজ চলাচল শুরু ক্যালিফোর্নিয়ায় যুদ্ধ বিমান বিধ্বস্ত, নিহত ৮ ‘খুলনা উন্নয়ন কর্তৃপক্ষে’র নতুন চেয়ারম্যান শফিকুল আলম মনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সিলেটে আওয়ামী লীগের বিক্ষোভ, আটক ৪

‘সিরিয়ায় ফসফরাস বোমা নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়া অভিযোগ করেছে, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় মার্কিন বাহিনী ফসফরাস বোমা নিক্ষেপ করেছে। এতে কয়েকটি গ্রামে ব্যাপক অগ্নিকাণ্ডেরও ঘটনা ঘটে।

রাশিয়ার বার্তা সংস্থাগুলো জানাচ্ছে, দেশটির পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশের হাজিন নামে একটি গ্রামে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শনিবার ওই বোমা হামলা করে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ভ্লাদিমির স্যাভচেঙ্কোচের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা ইতার-তাস জানায়, গত ৮ সেপ্টেম্বর মার্কিন বিমানবাহিনীর দুটি এফ-১৫ জঙ্গিবিমান ওই গ্রামে চালানো হামলায় ফসফরাস বোমা ব্যবহার করেছে।

এর আগেও সিরিয়ায় ফসফরাস বোমা ব্যবহার করেছিল মার্কিন বাহিনী। গত বছর রাকা শহরে এই বোমা ফেলা হয়েছিল। এতে শহরের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখিন হয়েছিল। নারী শিশুরা ব্যাপকভাবে মৃত্যুর মুখোমুখিও হয়েছিল সে সময়।

১৯৪৯ সালে স্বাক্ষরিত জেনেভা কনভেনশনের সম্পূরক প্রটোকল অনুযায়ী হলুদ ফসফরাসসমৃদ্ধ যে কোনো ধরনের সমরাস্ত্র ব্যবহার নিষিদ্ধ। এরপরও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তা লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে।

বিসফটি কী, কিভাবে আপনার ব্যবসাকে সহজ করে? – বিস্তারিত জানুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ