শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আকিফা হত্যার প্রধান আসামি ঘাতক চালক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ায় বাসের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশু আকিফা নিহতের মামলায় গঞ্জেরাজ পরিবহনের চালককে গ্রেফতার করেছে র‌্যাব-১২। গতরাতে ফরিদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, ৯ সেপ্টেম্বর বাসের মালিককে গ্রেফতারের পর আদালতে হস্তান্তর করা হয়। এ সময় চালকও আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা মঞ্জুর করেন আদালত।

পরে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন বাতিল করে আদেশ দেয়া হয়। এরপরই অভিযান চালিয়ে ঘাতক বাসের চালক মহিদ মিয়াকে গ্রেফতার করে র‌্যাব।

গত ২৮ আগস্ট কুষ্টিয়া শহরের চৌড়হাস পাড়া মোড়ে রাস্তা পার হওয়ার সময় রিনা খাতুনকে ধাক্কা দেয়। এসময় তার কোল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় শিশুকন্যা আকিফা।

পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় গঞ্জেরাজ পরিবহনের মালিক জয়নাল আবেদীন ও চালক মহিদ মিয়াসহ ৩ জনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন শিশুর বাবা।

এটি/আওয়ার ইসলাম

Ecommers-cover-bsofty

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ