শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী হারালে প্রাণ পাখি অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

নাটোরে ‘হিজবুত তওহিদের’ ১৯ কর্মী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাটোরের বড়াইগ্রামে তিন নারীসহ ১৯ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি আটকরা হিজবুত তওহিদের কর্মী।

শুক্রবার রাতে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নোটাবাড়ীয়া গ্রামের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি সভা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা নিজেদের হিজবুত তওহিদ কর্মী বলে দাবি করেছেন। তারা আসলে কিসের সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে সভা করছিলেন সে বিষয়ে খোঁজ নিতে জিজ্ঞাসাবাদ চলছে।

জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এ কর্মকর্তা।

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন

আরএম/