শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

নওয়াজ শরীফের আকস্মিক কারামুক্তির নেপথ্য নায়ক?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

দুর্নীতির দায়ে অভিযুক্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, তার মেয়ে মরিয়ম নওয়াজ ও মরিয়মের স্বামী মোহাম্মদ সফদারের আকস্মিক কারামুক্তির পেছনে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানের রিয়াদ সফরের সম্পর্ক রয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নওয়াজ শরিফ, মরিয়াম নওয়াজ এবং জামাতা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মুহাম্মাদ সফদার মুক্তি পান।

ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ সেপ্টেম্বর, মঙ্গলবার দুই দিনের সফরে ইমরান খান সৌদি আরবে যান। আর বুধবার সকালে আদালত নওয়াজ শরিফের মুক্তির প্রক্রিয়া সহজ করে রায় দেয়।

এদিকে সৌদি আরবের সংবাদমাধ্যমগুলো রহস্যজনক কারণে ইমরান খানের রিয়াদ সফরের খবর সেভাবে প্রচার করেনি। ধারণা করা হচ্ছে, ইমরান খান মিত্রদেশের কাছে অর্থসাহায্য চাইতেই সৌদি আরব সফরে যান।

সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক করেন ইমরান খান। ছবি: সংগৃহীত
ইমরান খান বুধবার সকালে জেদ্দায় সৌদি রাজা সালমান ও যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন।

সৌদি সংবাদমাধ্যমে এসব বৈঠকের খবর প্রচারিত হলেও আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা হয়নি। তবে বলা হয়েছে, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে কথা বলা ছাড়াও আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বুধবার সকালে ইমরান খান যখন সৌদি রাজার সঙ্গে সাক্ষাৎ করেন তখন পাকিস্তানের সর্বোচ্চ আদালত ইসলামাবাদ হাইকোর্ট নওয়াজ শরিফের বিরুদ্ধে অ্যাভেনফিল্ড মামলার রায় স্থগিত করে জামিনে মুক্তির রায় দেয় ।

আরও পড়ুন: সংসদে পাস হওয়া কওমি মাদরাসা সনদের বিলে যা আছে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ (ডানে) ও তার মেয়ে মরিয়ম নওয়াজ। ছবি: সংগৃহীত
১৯৯৯ সালে জেনারেল পারভেজ মুশাররফ পাকিস্তানে সামরিক অভ্যুত্থান করলে সৌদি আরবের হস্তক্ষেপে কারাগারে নিক্ষিপ্ত হওয়ার পরিবর্তে রিয়াদে আশ্রয় পেয়েছà¦