এম ওমর ফারুক আজাদ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে মো: মাসুদুর ইসলাম নামে এক ব্যবসায়ীকে হত্যার প্রায় এক বছর পরও ভূজপুর বা ফটিকছড়ি থানার পুলিশ কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি।
কোন থানা মামলাও নেয়নি। ব্যবসায়ী মাসুদুল ইসলামকে লাঠি ও রড দিয়ে এলোপাথাড়ি মারধর করে আধমরা করে মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত মাসুদ একজন ব্যবসায়ী হলেও তাকে রিক্সাওয়ালা হিসাবে প্রচার করেছে আসামীরা।
নিহত ব্যবসায়ী মুহাম্মদ মাসুদুল ইসলাম পূর্ব সুয়াবিল টোনা গাজী বাড়ির মৃত শাহ আলমের পুত্র। ঘটনাটি ঘটেছে গত বছর ৩০ নভেম্বর ২০১৭ইং এলাকার নতুন রাস্তার মাথা নামক স্থানে।
হত্যার পর মৃত ব্যবসায়ী মাসুদুল ইসলামের স্ত্রী জোছনা আক্তার স্বামী হত্যার বিচার নিয়ে দ্বারে দ্বারে ঘুরছে প্রায় এক বছর ধরে।
জোছনা আক্তার অভিযোগ করে বলেন, গত ২৮ নভেম্বর ২০১৭ ইংরেজী তারিখে এরাকার চিহিৃত কয়েকজন সন্ত্রাসী আমার নিরপরাধ স্বামীকে ধরে নিয়ে উপর্যপুরী মারধর করছে এ খবর পেয়ে আমি দৌড়ে গেলে সন্ত্রসীরা আমার স্বামীকে বেধরক মারধর করে আধমরা করে রাখে,তাদের বেদম মারধরের কারনে আমার স্বামী পানি খেতে চাইলে তারা পানির বদলে মূখে বিষ ঢেলে দেয়।
আমি সন্ত্রাসীদের হাতে পায়ে ধরেও তাদের নিবৃত্ত করতে পারিনি। আমার আর্তচিৎকারে লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
তারা সবাই এলাকার চিহ্নিত সন্ত্রাসী। পরে আমার স্বামীকে উদ্ধার করে আমার দেবর মাহফুজ ও ইমন হোসেনের সহয়তায় নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দুইদিন মৃত্যুর সাথে যুদ্ধ করে অবশেষে ৩০ সভেম্বর ২০১৭ ইংরেজী তারিখে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
জোছনা আক্তার বলেন, এ ঘটনার পর স্থানীয় পাচঁলাইশ থানায় লিখিত অভিযোগ নিয়ে গেলে কর্তবরত পুলিশ কোন অভিযোগ গ্রহণ না করে এখন করবো, পরে করবো বলে কালক্ষেপন করে। শত অনুরোধ করেও কোন অভিযোগ দায়ের করতে পারিনি।
এরপর ফটিকছড়ির ভূজপুর থানায় অভিযোগ দিতে গেলেও তৎকালনি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মামলা বা অভিযোগ কিছুই নেয়নি আরো থানা থেকে চলে যেতে বলে। পরে পাচঁলাইশ থানা একটি অপমৃত্যু জি.ডি করেন, জিডি নং-২২৩৭ ।
তারিখ ৩০ নà¦