শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

'এরদোগানের জন্য জীবন দিয়ে দেব' (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত রোববার জাতিসংঘের ৭৩তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান।

সেখানে প্রেসিডেন্ট এরদোগানকে পেয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত শত শত ফিলিস্তিনি ও তুর্কি নাগরিকরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।

এসময় মিটিং রুমের বাইরে দুই শতাধিক মানুষ এরদোগানকে স্বাগত জানাতে প্লাকার্ড নিয়ে শ্লোগান দিতে থাকে। তাদের হাতে 'উই লাভ এরদোগান', উই লাভ তুর্কি' লেখা প্লাকার্ড দেখা যায়।

পরে মিটিং রুমে আবু বাকির নামে ৭৮ বছর বয়সী এক ফিলিস্তিনি বৃদ্ধ এরদোগানকে পেয়ে তার পায়ে কদমমুচি এবং কোলাকুলি করেন।

আবু কারিব পরে গণমাধ্যমকে বলেন, আমি খুবই খুশি। এরদোগানের সঙ্গে সাক্ষাৎ আমার স্বপ্নের চেয়েও বেশি কিছু। আমি বিশ্বাস করতে পারছি না, আমি এরদোগানের সাক্ষাৎ পেয়েছি।

তিনি বলেন, আমি এরদোগানকে যতটা ভালোবাসি আর কাউকে এতটা ভালোবাসি না। আমি যদি পারতাম, তাহলে এরদোগানের জন্য আমি আমার জীবন দিয়ে দেব।

আবু বাকির সেরাজ বলেন, আমি এরদোগানকে তিন পৃষ্ঠার একটি চিঠি দিয়েছি। আমরা পুরো কমিউনিটি কীভাবে তার সঙ্গে আছি, তা চিঠিতে উল্লেখ করেছি।

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ