শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার

সংকটের বেড়াজালে দেশের পর্যটন খাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নানা সংকটে আশানুরূপ উন্নয়ন হচ্ছে না দেশের পর্যটন খাতের। পর্যটকদের আকৃষ্ট করতে ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোতে অবকাঠামোগত উন্নয়ন ও সুযোগ-সুবিধা বাড়ানোর বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাহাড় আর সাগরের মিতালি কক্সবাজারে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের টানে ছুটে আসেন দেশ-বিদেশের পর্যটকেরা।

বিপুল সম্ভাবনা থাকলেও সুযোগ-সুবিধায় এখনও পিছিয়ে পর্যটন নগরী। সংশ্লিষ্টরা বলছেন, পর্যটন খাতের বিকাশে অবকাঠামো গড়ে তোলার বিকল্প নেই।

সিলেটের সবুজ টিলার সারি আর স্বচ্ছ ঝরনা ধারা মুগ্ধ করে মানুষকে। বিছানাকান্দি,পানতুমাই ঝর্ণা, জল-জঙ্গলের রাতারগুলের আকর্ষণ দর্শনার্থীদের কাছে কম নয়। তবে, যাতায়াতের ভোগান্তি আটকে এখানকার পর্যটন সম্ভাবনা।

দর্শনীয় জায়গার অভাব নেই সুনামগঞ্জ, মৌলভীবাজারেও। পর্যটন শিল্পের উন্নয়নে অনেক কথা হলেও কাজ হচ্ছে সামান্যই।
নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার নিয়ে আগ্রহ ইতিহাস সন্ধানী পর্যটকদের। এখানেও সমস্যা বেহাল যোগাযোগ ব্যবস্থা।

কওমি সনদের স্বীকৃতি: তসলিমারা কেন ভীত?

আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ