সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

জুমার নামাজে শাবি শিক্ষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জুমার নামাজরত অবস্থায় হার্ট অ্যাটাক হয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

তার নাম মুহাম্মদ খায়রুল্লাহ। তিনি শাবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক।

শাবি রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার জুমার নামাজে সুন্নত পড়ার সময় হঠাৎ করে পড়ে যান শিক্ষক খায়রুল্লাহ। পরে গাড়িতে করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

বিভাগীয় সূত্র জানায়, সহযোগী অধ্যাপক খায়রুল্লাহ দীর্ঘদিন কানাডাতে উচ্চতর পড়াশোনা শেষে এ বছরের এপ্রিলে এ বিভাগে যোগ দেন।

তার গ্রামের বাড়ি কুমিল্লা। তিনি বিশ্ববিদ্যালয়টির ১৯৯৮-৯৯ ব্যাচের শিক্ষার্থীও ছিলেন। বর্তমানে শিক্ষকদের আবাসিক ডরমিটরিতে থাকতেন। তার স্ত্রী ফারহানা শাহরিয়ার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞানের প্রভাষক।

বেশ কয়েক দিন ধরে তিনি অসুস্থ ছিলেন বলে তার সহকর্মীরা জানান। তার মৃত্যুতে বিভাগে শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন- মিরসরাইয়ে ‘জঙ্গি আস্তানা’য় অভিযানে ২ মরদেহ উদ্ধার

ব্যস্ততার জন্য যেসব পিন্সিপাল মাদরাসায় সময় দিতে পারেন না; তাদের জন্য সুখবর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ