সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

দেশে দৈনিক ২৫ মিলিয়ন মিনিট অবৈধ কল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে সব অপারেটর মিলিয়ে দৈনিক ২৫ মিলিয়ন মিনিট অবৈধ কল হচ্ছে। রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক সিমে ভিওআইপি অবৈধ কলের সংখ্যা বেশি।

সোমবার (০৮ অক্টোবর) ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইবি) মিলনায়তনে এ তথ্য জানান বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো. জহুরুল হক।

সংবাদ সম্মেলনে মোবাইল অপারেটরগুলোর প্রতিনিধিসহ বিটিআরসি'র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, অবৈধ ভিওআইপি কর্মকাণ্ডে বায়োমেট্রিক সিম ব্যবহার হলেও  শতভাগ বন্ধ করা যাচ্ছে না। আমরা প্রতিরোধের চেষ্টা করছি।

সারা পৃথিবীতেই অপরাধ হচ্ছে। সেটা নিয়ন্ত্রণ করতে পারছি কি না সেটাই বিষয় বলে জানান তিনি।

অবৈধ ভিওআইপি কর্মকাণ্ডে টেলিটকের সিম বেশি ব্যবহার হচ্ছে জানিয়ে জহুরুল হক বলেন, অপারেটরগুলোর কাছে আমরা এজন্য কারণ জানতে চাই। এরপর তাদের জরিমানা করা হয়।

সভায় বিটিআরসি প্রধান বলেন, গত মাসে বিশেষ অভিযানে বিভিন্ন অপারেটরের ১০ হাজার ৯শ’ ৪৭টি সিম, ৩৭ লক্ষাধিক টাকার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এগুলোর মধ্যে টেলিটকের ৫ হাজার ৭৫টি, এয়ারটেল-রবি'র ৩ হাজার ৮শ’ ৯৭টি, গ্রামীণফোনের ১ হাজার ৪শ’ ১৪টি, বাংলালিংকের ৪শ’ ২৬টি, র‌্যাংকসটেলের ১শ’ ২০টি এবং বাংলালায়নের ১৫টি সিম জব্দ করা হয়েছে।

গ্রামীণফোন ছাড়তে চাওয়া গ্রাহকের সংখ্যা সবচেয়ে বেশি

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ