শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

নতুন নামে শিগগির সরকারবিরোধী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেষ পর্যন্ত আন্দোলন নিয়ে ঐক্যমতে পৌঁছলেন নেতারা। বৃহত্তর এই ঐক্যের একটি নতুন নামকরণও করে শিগগির আন্দোলন শুরু হবে বলে জানা গেছে।

বিএনপির ১২ দফা, যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্যপ্রক্রিয়ার ৯ দফা একত্রিত করে এ আন্দোলন শুরু হবে বালে জানা গেছে।

রোববার রাতে গুলশানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসায় বিএনপি, যুক্তফ্রন্ট ও ঐক্যপ্রক্রিয়ার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, আমরা বিএনপির সঙ্গে ঐক্য করেছি। আগামী দিনে যেকোনো কর্মসূচি আমরা একসঙ্গে পালন করব।

তুলনামূলক রাজনীতি : রাজনৈতিক বিশ্লেষণ

তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা যে পাঁচ দফা দিয়েছি তার সঙ্গে আজকে বৈঠকে সবাই ঐকমত্যে পৌঁছেছি। আমরা আগামীতে আন্দোলনের কর্মসূচি ঠিক করব একসঙ্গে বসেই।

দলগুলোর অন্য দাবিগুলোর মধ্যে আছে, নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়া, প্রধানমন্ত্রীর পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন, নির্বাচন কমিশন পুনর্গঠন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নির্বাচনের আগে ও পরে মোতায়েন রাখা, ইভিএম ব্যবহার না করা, নিরাপদ সড়কের দাবি ও কোটা সংস্কার আন্দোলনে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরসহ সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া।

তিনি বলেন, মূল মামলায় জামিনের পরও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কেন জেলে বন্দি করে রাখা হয়েছে আমরা জানি না। আমরা নির্বাচনের আগে অবশ্যই সকল রাজবন্দির মুক্তি চাই। কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন ও গায়েবি মামলায় যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

স্বাধীনতাবিরোধী শক্তিকে বাইরে রেখে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশের সকল অসাম্প্রদায়িক শক্তি, গণতন্ত্রমনা, প্রগতিশীল সকল শক্তির সমন্বয়ে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ, যুক্তফ্রন্টের শরিক জেএসডির আ স ম আবদুর রব, বিকল্পধারার আবদুল মান্নান, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্যপ্রক্রিয়ার শরিক গণফোরামের সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু ও আ ব ম মোস্তফা আমিà