সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ময়মনসিংহে মিলল ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ  আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ করেছি, মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী ফ্যামিলি কার্ডে বরাদ্দ ১৪ হাজার কোটি টাকা, ৪ কোটি পরিবার পাবে সুবিধা গফরগাঁওয়ে ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ভারতীয় ভিসায় আইভ্যাকের নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা হজ শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি বিজেপিকে ঠেকাতে বিরোধীদের প্রতি যে বার্তা দিলেন ওয়াইসি

দিনাজপুরে বৃষ্টির জন্য ইসতিসকা নামাজ আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরে বৃষ্টি জন্য ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রাণীরবন্দর ইয়াতিমখানা মাঠে বৃষ্টির জন্য এই  নামাজ  অনুষ্ঠিত হয়।

দিনাজপুরে খরার কবলে পুড়ছে আমন ধানের ক্ষেত। এ অবস্থায় কৃষক বাড়তি পয়সা খরচ করে শ্যালোমেশিন ও বিদ্যুৎচালিত সেচের উপর ভরসা করেই ফসল বাঁচানোর অবিরাম চেষ্টা চালাচ্ছেন। তাতেও কাজ না হওয়ায় এখানকার কৃষকরা শেষ চাওয়া হিসেবে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ ও বিশেষ মোনাজাতের আয়োজন করেন।

এর আগে এলাকাবাসী মাইকিং করে গত দুই দিন এই বিশেষ নামাজ ও মোনাজাতের আয়োজন করেন। আগামী বুধবারও এই নামাজ অনুষ্ঠিত হবে।

নামাজ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ হক সালাফি। তিনি বলেন, কাঙ্খিত বৃষ্টি না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ৬টার সময় এই নামাজ অনুষ্ঠিত হবে।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ