সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

তফসিল ঘোষণার পূর্বে সংসদ ভেঙ্গে দিতে হবে: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে জাতীয় সংসদ ভেঙ্গে দিতে হবে। তিনি নতুন নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ সরকারের অধীণে নির্বাচন দেয়ারও দাবি জানান।

আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় নীলফামারী জেলার উদ্যোগে নীলফামারী পৌরসভা মাঠে দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠাসহ অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবিতে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন

মুফতি রেজাউল করিম বলেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের পর থেকে সেনা মোতায়েন এবং নির্বাচনের দিন তাদের হাতে বিচারিক ক্ষমতা দিতে হবে। এসময় তিনি রেডিও, টিভিসহ সকল সরকারী বেসরকারী গণমাধ্যমে সকলকে সমান সুযোগ দেয়ার দাবি করেন।

তিনি বলেন, দুর্নীতিবাজদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা এবং ইভিএম ব্যবহার বন্ধ রাখতে হবে। পাশাপাশি রাজনৈতিক নেতা কর্মীদেরকে হয়রানী বন্ধ ও সকল মামলা প্রত্যাহার দাবি করেন।

লজিং যুগের নীরব অবসান

চরমোনাই বলেন, দুর্নীতি ও সন্ত্রাস সমাজের রন্দ্রে রন্দ্রে ঢুকে পড়েছে। টিআইবি’র রিপোর্ট অনুযায়ী সরকারের অধিকাংশ মন্ত্রী-এমপিরা দুর্নীতিতে নিমজ্জিত।

তিনি অারো বলেন, মাদক যুব সমাজকে গ্রাস করে ফেলেছে। মাদকমুক্ত দেশ গঠন করতে হলে ইসলামের ছায়াতলে সকলকে ফিরে আসতে হবে। একমাত্র ইসলামই পারে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ ও রাষ্ট্র উপহার দিতে। তাই আগামী নির্বাচনে পরীক্ষিত দুর্নীতিবাজদের বয়কট করে হাতপাখার পক্ষে ব্যালট বিপ্লব ঘটাতে হবে

জেলা সভাপতি মাওলানা শেখ মুহাম্মদ আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের নায়েবে আমীর মাওলানা আবদুল হক আজাদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, ছাত্র আন্দোলনের সেক্রেটারী জেনারেল এম. হাছিবুল ইসলাম, যুবনেতা ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ। হাজী মুহাম্মদ ইয়াছিন আলী ও সেক্রেটারী মাওলানা আসাদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আরবীসহ বিভিন্ন ভাষায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ