শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস

ডিজিটাল আইনের প্রথম মামলা, আটক ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রতারণার অভিযোগে আটক পাঁচজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

বুধবার রাতে ঢাকার যাত্রাবাড়ী ও বাড্ডা থেকে তাদের আটকের পর পল্টন থানায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এটি ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম মামলা। গ্রেফতারকৃতদের কাছ থেকে আরও তথ্য বের করার চেষ্টা করা হচ্ছে।

বৃহস্পতিবার তাদের আদালতে তুলে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। মহানগর হাকিম সত্যব্রত শিকদার দুদিনের হেফাজত মঞ্জুর করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- কাওসার গাজী, সোহেল মিয়া, তরিকুল ইসলাম শোভন, রুবাইয়াত তানভির  ওরফে আদিত্য ও মাসুদুর রহমান ইমন।

সিআইডির এ বিশেষ পুলিশ সুপার বলেন, তারা ফেসবুকের মাধ্যমে প্রশ্ন একশভাগ কমনের নিশ্চয়তা দিয়ে বিকাশের মাধ্যমে বিভিন্নজনের কাছ থেকে টাকা আদায় করেছিল।

গত ৫ অক্টোবর মেডিকেলে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে তারা এ তৎপরতা চালায় বলে জানান তিনি। তাদের কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সিআইডির অভিযোগ, এ পাঁচজন গত বছরের প্রশ্ন এবং বাজারে থাকা বিভিন্ন বই থেকে প্রশ্ন সংগ্রহ করে নিজের মতো করে প্রশ্নপত্র বানিয়ে তা বিক্রি করে।

তারা আগের বেশ কয়েকটি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। কিন্তু এবার প্রশাসনের তৎপরতায় তাদের সে চেষ্টা ব্যর্থ হয়। তারা বেছে নেয় ভিন্ন পথ।

‘আল্লামা শফীর সমালোচনাকারীরা বাংলাদেশের শত্রু’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ