সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

নির্বাচনের আগে বিলাসবহুল বিএমডব্লিউ পেলেন সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি পেলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েকমাস আগে সরকারের পরিবহন পুল থেকে তাকে এ গাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে।

রবিবার (১৪ অক্টোবর) নূরুল হুদার কাছে গাড়িটি (ঢাকা মেট্রো ভ-১১-১৯৬৬) সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার মুনশী শাহাবুদ্দীন আহমেদ হস্তান্তর করেন।

বিষয়টি নিয়ে ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান জানান, সরকারের পরিবহন পুল থেকে সিইসির ব্যবহারের জন্য একটি বিএমডব্লিউ গাড়ি পাঠানো হয়। পরিবহন কমিশনার গাড়িটি হস্তান্তর করেছেন। পরিবহন পুলে বিভিন্ন সময়ে গাড়ির চাহিদাপত্র দেওয়া হয়। এটা একটা নিয়মিত প্রক্রিয়ার অংশ।

সূত্র জানায়, সিইসির বর্তমানে একটি জিপ ও একটি প্রাইভেটকার রয়েছে। দুটি সরকারি গাড়ি থাকার পরও গত বছর নতুন একটি গাড়ি চান সিইসি। তাই তাকে এই বিলাসবহুল গাড়িটি দেয়া হলো।

আলোয় ডুবে থেকেও আলো দেখা যায় না, ধরা যায় না বায়ু

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ