শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

প্রধানমন্ত্রীকে সংবর্ধনা প্রস্তুতি শেষের দিকে, ঢাকায় আসছেন আল্লামা শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন রাইয়ান >>

কওমি মাদরাসা স্বীকৃতি ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনার প্রস্তুতি জোরেশোরে এগিয়ে চলছে বলে জানা গেছে। কার্যক্রম এগিয়ে নিতে আগামী সপ্তায় ঢাকায় আসছেন আল হাইআতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী।

গত ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে কওমি স্বীকৃতির বিল পাসের পর পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনার কথা জানায় হাইআতুল উলইয়ার নেতৃবৃন্দ।

মাদরাসা : সভ্য পৃথিবীর অহঙ্কার

৫ অক্টোবর হাটহাজারীতে হাইআতুল উলইয়ার বৈঠকে চলতি মাসেই সংবর্ধনা দেয়ার বিষয়টি আলোচনায় আনেন নেতৃবৃন্দ। এ উপলক্ষ্যে ১৫ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়।

সংবর্ধনা প্রস্তুত কমিটিতে রয়েছেন, (বেফাক থেকে) সহসভাপতি মুফতি ওয়াক্কাস, মাওলানা সাজিদুর রহমান, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহুদ্দীন রাজু, মাওলানা আনাস মাদানী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, সহকারী মহাসচিব, মাওলানা মাহফুজুল হক ও মুফতি নুরুল আমিন।

অন্য বোর্ড থেকে, আল্লামা আবদুল হালিম বোখারী, মুফতি রুহুল আমীন, মাওলানা আরশাদ রাহমানী, মুফতি মুহাম্মদ আলী ও মাওলানা আবদুল বছির।

ঢাকায় আসছেন আল্লামা শফী 

চলতি মাসেই শেষ হচ্ছে চলমান সরকারের মেয়াদ। এরপর গঠিত হবে নির্বাচনকালীন সরকার।  এর আগেই কওমি স্বীকৃতি ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনার কাজ সম্পন্ন করতে চান নেতারা।

আর কাজটি দ্রুত এগিয়ে নিতে হাটহাজারী মাদরাসার মহাপরিচালক কওমি স্বীকৃতির অগ্রনায়ক শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী ঢাকায় আসছেন।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

জানা গেছে, আগামী শনিবার রাতে তিনি ঢাকা আসবেন। রোববার (২১ অক্টোবর) সকাল ১১ টায় কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের অফিসে হাইআতুল উলইয়ার বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে চূড়ান্ত হবে সংবর্ধনার পুরো রূপরেখা।

বৈঠকে হাইআতুল উলইয়ার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সংবর্ধনা কবে, কোথায়?

দ্রুততম সময়ে সংবর্ধনা দেয়ার বিষয়টি আলোচà¦