সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

১৫ সেনাসহ সিরিয়ায় রুশ বিমান বিধ্বস্ত; ইসরাইলকে দায়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার ভূমধ্যসাগরীয় আকাশসীমায় একটি রুশ বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় ইসরােইলকে দোষারোপ করছে রাশিয়া। মস্কো বলছে, ইসরাইলি বিমান লক্ষ্য করে ছোড়া সিরিয়ান মিসাইলে ভূপাতিত হয়েছে বিমানটি।

ইসরাইলি বিমানগুলো রুশ বিমানটিকে আড়াল হিসেবে ব্যবহার করে যার ফলে রুশ বিমানটি মিসাইলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ওই দুর্ঘটনায় ১৫ আরোহির সবাই নিহত হয়েছে।

সোমবার রাশিয়ার একটি সামরিক বিমান ১৫ জন আরোহী নিয়ে সিরিয়ার আকাশসীমা থেকে উধাও হয়ে যায়। রুশ বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় স্থানীয় সময় রাত ১১টার দিকে ।

ইলিউশিন-২০ বিমানটি  রাশিয়ার হামেইমিম বিমানঘাঁটির দিকে যাচ্ছিলো সিরিয়ার উপকূল থেকে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ‘আমরা ইসরায়েলের সেনাবাহিনীর এই আচরণকে আগ্রাসী বিবেচনা করছি। তাদের এই দায়িত্বহীনতার কারণে ১৫ জন রুশ সেনার মূল্য দিতে হয়েছে। রাশিয়া জানিয়েছে, তারা এই ঘটনা ‘যথাযথ প্রতিক্রিয়া’ জানাবে।

আরো পড়ুন- আসেম সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী

সিলেট সমাবেশের অনুমতি মিলল জাতীয় ঐক্যফ্রন্টের 

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ