সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

মালয়েশিয়ায় ভূমিধসে তিন বাংলাদেশিসহ নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ায় ভূমিধসে ৯ জন নিহত হয়েছেন, তার মধ্যে তিন জন বাংলাদেশি। শুক্রবার (২০ অক্টোবর) পেনাং রাজ্যের জালান বেরকামবার পায়া টেরাবোং রিলাউর কাছে এ ঘটনা ঘটে।

নিহত তিন বাংলাদেশি হলেন- যশোর ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে উজ্জ্বল হোসেন (৩০), পানিসারা ইউনিয়নের মোহিনিকাটি গ্রামের রবিউল ইসলামের ছেলে রাহাতজান আলী (২৫) এবং ঝিকরগাছা সদর ইউনিয়নের সাগরপুর গ্রামের মোজাহারুল ইসলামের ছেলে আখতারুজ্জামান (৩৫)।

নিহতরা একে অপরের খালাতো ভাই। একই পরিবারের তিন ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতদের মধ্যে ইন্দোনেশিয়ার তিনজন পুরুষ ও দুইজন নারী এবং মিয়ানমারের একজন নারী রয়েছেন বলে জানা যায়। নিহতদের লাশ পেনাং হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দেশটির উত্তর-পূর্ব জেলা পুলিশ সহকারী কমিশনার চে জামান জানান, স্থানীয় সময় দুপুর ২টার দিকে মুষলধারে বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনা ঘটে। এ ঘটনায় নয়জনের মৃত্যু হয়েছে।

টুইন হিলস এক্সপ্রেসওয়ে প্রকল্পের সাইটে নির্মাণস্থলে এ দুর্ঘটনায় এখনও ১০ জন নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে। নিখোঁজ ব্যক্তিরা মাটির নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করছে উদ্ধারকারী দল।

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতুর উদ্বোধন মঙ্গলবার

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ