শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতা কামনায় মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার দোয়ার আহ্বান বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী হারালে প্রাণ পাখি অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী

কিশোরগঞ্জের বৌলাইয়ে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তামিম আহমেদ: কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের জামতলা এলাকায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য জায়গা নির্বাচন করা হচ্ছে। প্রস্তাবিত এই স্থানটি মঙ্গলবার (২৩ অক্টোবর) পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এঁর উদ্যোগ এবং আগ্রহে  প্রতিষ্ঠিত হতে যাচ্ছে পূর্ণাঙ্গ এই বিশ্ববিদ্যালয়টি।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দুলাল চন্দ্র সূত্রধর, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহদী হাসান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসেম রনি জেলা প্রশাসকের সাথে পরিদর্শনে অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কমপক্ষে ১০০ একর জায়গার প্রয়োজন। কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের জামতলা এলাকায় প্রস্তাবিত জায়গাটির মধ্যে খাস জমি ছাড়াও ব্যক্তি মালিকানাধীন কৃষি জমি রয়েছে। বিশ্ববিদ্যালয়ের জায়গার জন্য ব্যক্তি মালিকানাধীন কৃষি জমি অধিগ্রহণ করা হবে।শীঘ্রই জমি অধিগ্রহণের কাজ শুরু করা হবে বলেও  জানা যায়।

গত ৮ অক্টোবর সরকারি গুরুদয়াল কলেজ মাঠের গণসংবর্ধনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ খুব তাড়াতাড়ি কিশোরগঞ্জে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা  হবে বলে জানান।

রাষ্ট্রপতি বলেছিলেন, ‘আমি বছর দুয়েক আগে আজিম উদ্দিন হাই স্কুলে যখন এসেছিলাম, তখনই বিশ্ববিদ্যালয়ের কথা বলে গিয়েছিলাম। কিন্তু সেটি হয়নি। আমার পরে কাজ শুরু করে নেত্রকোনায় বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। আমি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দিয়েছি। কিশোরগঞ্জে এটা আমি এখনো করতে পারি নি। এটা আমার ব্যর্থতা। তবে আমি ব্যর্থ থাকতে চাই না। খুব তাড়াতাড়ি কিশোগঞ্জে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হবে। এবং এ বছরই এটি হবে।’

বক্তৃতায় রাষ্ট্রপতি আরো বলেন, স্থান নির্বাচন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেয়া হবে।

পরে রাষ্ট্রপতি তাঁর সফরের তৃতীয় দিনে গত ১০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত স্থানটি পরিদর্শন করেন।

আরো পড়ুন-
‘ছেলেরা আমার গায়ে হাত দিলে বিচ্ছিরি লাগে’<