সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

‘সংস্কারপন্থি’ ১২ নেতা ফিরলেন বিএনপিতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তত্ত্বাবধায়ক সরকার আমলে ১২ ‘সংস্কারপন্থি’ নেতা বিএনপিতে ফিরেছেন। বৃহস্পতিবার বিকালে গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকের মধ্যে দিয়ে তারা ফের দলে যুক্ত হন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে তারা পুনরায় দলের সঙ্গে কাজের প্রতিশ্রুতি দেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ সাত দফা দাবিতে রাজপথে সক্রিয় হবেন বলেও জানান তারা।

বিএনপির রাজনীতি, উন্নতি অগ্রগতি

দলে ফেরা নেতরা হলেন, নরসিংদীর সরদার সাখাওয়াত হোসেন বকুল, বগুড়ার গোলাম মোহাম্মদ সিরাজ (জিএম সিরাজ), ডা. জিয়াউল হক মোল্লা, বরিশালের জহিরউদ্দিন স্বপন, জয়পুরহাটের আবু ইউসুফ মো. খলিলুর রহমান, নওগাঁর আলমগীর কবীর, সুনামগঞ্জের নজির হোসেন, নারায়ণগঞ্জের আতাউর রহমান আঙুর, রাজশাহীর আবু হেনা, পটুয়াখালীর শহীদুল আলম তালুকদার ও ঝালকাঠির ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

এরা সবাই বিএনপির প্রতীকে সাবেক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

বৈঠক শেষে নেতারা বলেন, আমরা আরও সক্রিয়ভাবে দলে কাজ করবো। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নির্দেশনা দিয়েছেন, সে ব্যাপারে আমরা অবহিত হয়েছি। দলের নির্দেশ মোতাবেক আমরা কাজ করব।

তারা বলেন, আমরা দলে আছি, ছিলাম এবং সব সময় থাকব। আমাদের সামনে বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে সেমতে আমরা আমরা করবো।

দলে ফেরা শহীদুল আলম তালুকদার বলেন, আজ গণতন্ত্রের জন্য খালেদা জিয়া জেলে; দুই কোটি টাকার জন্য নয়। এটা সবাইকে বুঝতে হবে। আমি এমপি না হই তাতে আমার কিছু আসে-যায় না। কিন্তু দলকে ও দেশকে বাঁচাতে হবে।

ঢাকার বেগমবাজার নামকরণের ঘটনা জানালেন তাকি উসমানি