শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতা কামনায় মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার দোয়ার আহ্বান বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী হারালে প্রাণ পাখি অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী

দুই কোটি মিটার কারেন্ট জাল জব্দ, আটক ২১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুন্সীগঞ্জের মুক্তারপুরে কারেন্টজাল কারখানায় অভিযান চালিয়ে দুই কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে র‌্যাব-১১।

শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করেছে র‌্যার-১১।

সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের গোসাইভাগে তন্ময় ফিসিং নেট কারখানা ও ৩টি পৃথক গোডাউন হতে এসব কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানে অবৈধ কারেন্টজাল উৎপাদন কাজের সংশ্লিষ্ট ২১জনকে আটক করা হয়। এবং কারখানাটি সিলগালা করে দেয় র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম ও র‌্যাব-১১ ( সিএসপি-১ মুন্সীগঞ্জ) এর কোম্পানি কমান্ডার মো. মহিউল ইসলাম এর যৌথ নেতৃত্বে এ অভিযান চালানে হয়।

অভিযানে ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মো. আলমগীর, জেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিনও ছিলেন।

পরে জব্দকৃত কারেন্ট জাল মুক্তারপুর সংলগ্ন ধলেশ্বরী নদীর পারে পুড়িয়ে ফেলা হয়। আটকৃতদের মধ্যে ২ জনকে ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়।

পরিবহন নেই রাস্তায়, ভোগান্তিতে চাকরিজীবি, শিক্ষার্থী ও জনসাধারণ