সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

‘সর্বাত্মক সহযোগিতা দিয়ে ছাত্র জমিয়তকে সুসংহত করে তুলতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদীস আল্লামা নূর হোছাইন কাসেমী বলেছেন, জমিয়তের যোগ্য জনশক্তি তৈরির প্লাটফর্ম ছাত্র জমিয়ত৷  ছাত্র জমিয়তকে শক্তিশালী করার বিকল্প নেই ৷

ছাত্র জমিয়তের কেন্দ্রীয় প্রতিনিধিদলকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে তিনি বলেন, ছাত্র সমাজের কাছে আকাবির ও আসলাফের জীবন ও আদর্শ তুলে ধরতে হবে ৷ ইসলামের আদর্শ সর্বস্তরের ছাত্রদের কাছে পৌঁছে দিতে হবে ৷ নীতি-আদর্শের প্রশ্নে কখনোই আপোষ করা যাবে না ৷

ছাত্র রাজনীতি মুক্তিযুদ্ধ আগে ও পরে

তিনি ছাত্র জমিয়তের সাংগঠনিক রিপোর্ট শুনে সন্তোষ প্রকাশ করে বলেন, তোমরা কাজ চালিয়ে যাও। ইনশাআল্লাহ আমরা সকল কাজে তোমাদের যথাযথ সহযোগিতা করব।

ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি এম সাইফুর রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় প্রতিনিধিদল দলীয় মহাসচিব ছাড়াও একাধিক কেন্দ্রীয় জমিয়ত নেতা ও সাবেক ছাত্রনেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন৷ এ সময় তারা নেতৃবৃন্দের কাছে সারাদেশে ছাত্র জমিয়তের চলমান সাংগঠনিক তৎপরতা তুলে ধরেন ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন ৷

ছাত্র জমিয়তের দাওয়াত দেশব্যাপী পৌঁছে দেয়ার লক্ষ্যে চলমান সেশনের কর্মপরিকল্পনা শুনে তারা সকল পর্যায়ের নেতাকর্মীদের ধন্যবাদ জানান৷

সংগঠনের সাবেক দায়ীত্বশীলরা এহেন গতিশীলতায় উচ্ছ্বাস প্রকাশ করেন ৷ এবং সবার শুকরিয়া আদায় করেন ৷

সাবেক ছাত্রনেতৃবৃন্দ তাদের সময়কার বিভিন্ন তৎপরতার স্মৃতিচারণ করতে আবেগাপ্লুত হয়ে যান৷ তারা ছাত্র জমিয়তের তৎপরতাকে দেশব্যাপী আরো গতিশীল করার লক্ষ্যে সবধরণের সহযোগিতা দিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দেন ৷

প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে মিলিত হন কেন্দ্রীয় জমিয়েতর সহ-সভাপতি আল্লামা উবাইদুল্লাহ ফারুক, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, যুগ্ম-মহাসচিব মুফতি মুনির হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা যাইনুল আবেদীন, অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন ও নির্বাহী সদস্য মুফতী গোলাম মাওলা প্রমুখ নেতৃবৃন্দের সাথে ৷

প্রাক্তন ছাত্রনেতাদের মধ্যে সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী মাহবুবুল আলম, সাবেক কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মাওলানা আমিনুল ইসলাম মিলন, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মুরতাযা হাসান ফয়জী মাসুম, সাবেক সভাপতি মুফতী শরীফুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় নেতা মুফতী আলআমীন কাসেমী, সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি সাইফুদ্দীন ইউসুফ ফাহিম প্রমুখ ৷

ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি এম সাইফুর রহনানের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সিনিয়র সহ সভাপতি এখলাছুর রহমান, সহ সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমাদুল হক উমামা, প্রশিক্ষণ সম্পাদক রেদওয়ান মাযহারী,প্রচার সম্পাদক মাহফুজুর রহমান ইয়ামিন, দপ্তর সম্পাদক কাউছার আহমদ, মাদরাসা বিষয়ক সম্পাদক সাব্বির আহমদ, সদস্য হাফেজ মোহা. আব্দুল্লাহ, হাফেজ আব্দুর রহমান নাদীম প্রমুখ ৷

গ্রেফতারকৃত জমিয়ত নেতাদের অবিলম্বে মুক্তি দিন: ছাত্র জমিয়ত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ