শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতা কামনায় মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার দোয়ার আহ্বান বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী হারালে প্রাণ পাখি অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী

ডেমরায় ওয়াজাহাতি জোড় অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তাবলিগের চলমান সংকট নিরসন ও মাওলানা সাদ কান্ধলভীর ভ্রান্তি বিষয়ে উলাময়ে কেরামের অবস্থান স্পষ্ট করতে ঢাকা ৪১০-১১ হালকার উদ্যোগে আয়োজিত ওয়াযাহাতি জোড়ে বয়ান পেশ করেছন বেফাকুল মাদারিসিল আরাবিয়্যাহ বাংলাদেশ এর মহা পরিচালক, বিশিষ্ট আলেম অধ্যাপক মাওলানা যুবায়ের চৌধুরী।

এছাড়াও মুফতি নজরুল ইসলাম কাসেমী, মাদানী নগর মাদরাসার মুহাদ্দিস মুফতি বশিরুল্লালাহ ও মুফতি মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

ওয়াযাহাতি জোড়ে বক্তাগণ বলেন, বিভ্রান্তি ও ভ্রষ্টতায় নিপতিত, স্বঘোষিত আমির মাওলানা সাদকে তাবলীগের আমির হিসাবে মানা যাবে না। বিশ্বব্যাপী তাবলিগ এর কার্যক্রম পরিচালনার জন্য নিযামুদ্দিন থেকে চলে যাওয়া সকল মুরব্বীগণকে ফিরিয়ে এনে মশওয়ারা ভিত্তিক শূরা গঠন করতে হবে।

জোড়ে আখেরি মুনাজাত পরিচালনা করেন, কাকরাইলের বিশিষ্ট মুরব্বি ও চলতি সপ্তাহের আমিরে ফয়সাল মাওলানা মুহাম্মদ হোসাইন।

কিশোরগঞ্জ ওয়াজাহাতি জোড়ে আলেমদের ১০ সিদ্ধান্ত