শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

৫ নভেম্বর এরশাদের সঙ্গে সংলাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংলাপের ধারাবাহিকতায় আগামী ৫ নভেম্বর সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আগামী সোমবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংলাপ অনুষ্ঠিত হবে বলে এ তথ্য নিশ্চিত করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়।

সংলাপে হুসেইন মুহম্মদ এরশাদ তার দল জাতীয় পার্টি এবং সম্মিলিত জাতীয় জোটের পক্ষে নেতৃত্ব দেবেন।

উল্লেখ্য, চলমান রাজনৈতিক ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসতে বৃহস্পতিবার গণভবনে যাবেন বিএনপির পাঁচ নেতাসহ জাতীয় ঐক্যফ্রন্টের ১৬ জনের একটি প্রতিনিধিদল।

জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসার পরদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকল্পধারা বাংলাদেশের সঙ্গে সংলাপে বসবেন। এ জন্য বিকল্পধারার সভাপতি ডা. বদরুদ্দোজা চৌধুরীকে ‘আমন্ত্রণপত্র’ও পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মহানবির কটূক্তিতে ফাঁসির আদেশ হওয়া এশিয়া বিবির বেকসুর খালাস!

-এটি