শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন করেননি: ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডন থেকে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করছেন সে বিষয়টি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

আজ সোমবার বিকেলে সাংবাদিকদের বিষয়টি জানান তিনি। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিব বলেন, ‘তারেকের অনলাইন কার্যক্রম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না। তাই এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করণীয় নেই।’

দুই দিন ধরে গুলশানে বিএনপির চেয়ারপরসন অফিসে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হচ্ছে। এই সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান স্কাইপের ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডন থেকে অংশ নিচ্ছেন।

তিনি সরাসরি প্রশ্নও করছেন প্রার্থীদের। এ বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছিলো আওয়ামী লীগ। তার প্রতিক্রিয়ায় সোমবার নির্বাচন কমিশনের বৈঠক শেষে এই কথা জানান ইসি সচিব। তারেক রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদনও করেছিলো আওয়ামী লীগ।