শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় পার্লামেন্টের ‘না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে অস্বীকৃতি জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট (ইপি)। ইপির এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। এই নির্বাচনপ্রক্রিয়া এবং এর ফলাফল নিয়েও কোনো মন্তব্য করবে না তারা।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ইপি তাদের এ সিদ্ধান্ত জানায়।

ইপির ডেমোক্রেসি সাপোর্ট অ্যান্ড ইলেকশন কো–অর্ডিনেশন গ্রুপের দুজন সহযোগী চেয়ারপারসন ডেভিড ম্যাকঅ্যালিসটার ও লিন্ডা ম্যাকএভান এই বিবৃতি দেন।

বিবৃতিতে বলা হয়, ইপি এই নির্বাচন (একাদশ জাতীয় সংসদ নির্বাচন) পর্যবেক্ষণ করবে না। এই নির্বাচনপ্রক্রিয়া এবং এর ফলাফল নিয়েও কোনো মন্তব্য করবে না। এ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন যাবে না।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইপির কোনো সদস্যের এ নির্বাচন পর্যবেক্ষণ করার বা নির্বাচনপ্রক্রিয়া নিয়ে কোনো মন্তব্য করার এখতিয়ার নেই। যদি কোনো সদস্য নির্বাচন বিষয়ে বিবৃতি দেন, তবে তা ইউরোপীয় পার্লামেন্ট বা ইউরোপীয় ইউনিয়নের মত বলে গ্রাহ্য হবে না।’

সব দলের সমান অংশগ্রহণমূলক একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর। নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। এখন শুধু প্রতীক বরাদ্দ ও ভোটাভুটির পালা।

এসএস