শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

মাশরাফির বিরুদ্ধে লড়বেন মুফতি শহিদুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন রাইয়ান ।।

নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজাই চূড়ান্ত প্রার্থী। তার বিপক্ষে নির্বাচনের জন্য মনোনয়ন দাখিল করেছেন মোট ১২ জন। এদের মধ্যে রয়েছেন সাবেক এমপি আল মারকাজুল ইসলামীর প্রতিষ্ঠাতা মুফতি শহিদুল ইসলাম।

মুফতি শহিদুল ইসলাম বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দাখিল করেছেন। এর আগে তিনি চার দলীয় জোটের হয়ে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে উপ নির্বাচনে জয়ী হন।

নড়াইল ২ থেকে বিএনপির আরও দুজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন, ২০-দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান এ জেড এম ফরিদুজ্জামান ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শরীফ কাশাফুদ্দোজা।

এ দুজন ২০ দলীয় জোটের শরিক দলের প্রার্থী। তবে নির্বাচন অভিজ্ঞতায় এখনো আনকোড়া। দল হিসেবেও এ দুটি পরিচিত নয়। তাই আসনটি থেকে শেষ পর্যন্ত অভিজ্ঞ মুফতি শহিদুল ইসলামই চূড়ান্ত হতে পারেন বলে মনে করা হচ্ছে।

মুফতি শহীদুল ইসলাম ২০০১ সালের নির্বাচনে নড়াইল-২ আসনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৪ হাজার ২৩৩ ভোটে হেরে যান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে মুফতি শহিদুল ইসলাম সাংসদ নির্বাচিত হন।

মুফতি শহিদুল ইসলাম ২০০৯ সালে বাংলাদেশ গণসেবা আন্দোলন নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। দলের কেন্দ্রীয় মহাসচিব আবদুর রহমান মুফতি শহিদুল ইসলামের বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে এ আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মুফতি শহিদুল ইসলামের ছেলে মুফতি তালহা ইসলামও।

মুফতি শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরেই দেশের বাইরে রয়েছেন। গত আগস্টে তিনি দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় আহত হন। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। কোনো কারণে তিনি বিএনপির মনোনয়ন বঞ্চিত হলে তার ছেলে আসনটি থেকে স্বতন্ত্র নির্বাচন করবেন বলে জানা গেছে।

বিএনপির পক্ষ থেকে পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান এ জেড এম ফরিদুজ্জামানও আসনটি পাওয়ার ব্যাপারে আশাবাদী। তবে তিনি জোট নেতাদের দিকেই তাকিয়ে আছেন। বলেছেন, দল যাকে মনোনয় দেয় তিনিই চূড়ান্ত হবেন।

মাশরাফির বিষয়ে তিনি বলেন, মাশরাফি দেশের সম্পদ। সবাà