শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

'আমরা কি ওদের মতো মারামারি করতে ইজতেমায় গিয়েছি?'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মাহমুদ
আওয়ার ইসলাম

টঙ্গী মাঠের গেইট ভেঙ্গে এতআতি পন্থীরা সশস্ত্র হামলা করে মাঠে কাজরত, পাহাড়ারত, ইবাদাতরত, অবস্থানরত তাবলিগের নিরহী মুসল্লি, মাদরাসার ছাত্র, শিক্ষক, আলেম-ওলামা যাকে পেয়েছে- সবাইকে।

আহতের সংখ্যা অসংখ্য, অগণিত এবং তার পরিসংখ্যান এখনো সুনির্দিষ্ট নয়। নিহতের সংখ্যা ১ জন জানা গেলেও এখনো স্পষ্ট নয়।

আজ ৩ ডিসেম্বর মধ্য দুপুরে সরেজমিনে রাজধানীর মিরপুর-১৪ জামেউল উলুম মাদরাসায় আহত ছাত্রদের দেখে এলাম। কারো মাথায়, কারো পায়ে, কারো হাতে এক বা একাধিক ব্যান্ডেজ বাঁধা। কারো শরীরে রয়েছে নানা আঘাতের চিহ্ন।

আহত ছাত্ররা আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমাদের মাদরাসায় তাবলিগের কাজ নিয়মিত হয়। আমাদের মাদরাসা তাবলিগের এ অঞ্চলের মারকায। আমরা প্রতি বছরই আমাদের জামেউল উলুম থেকে ইজতেমার মাঠে কাজ করতে যাই। সে সুবাধে এ বছরও যাই।

তারা জানান, যেহেতু এ বছর তাবলিগের একটা বাতিল ফেরকা বিশ্ব ইজতেমাকে বানাচাল করতে নানা অপচেষ্টায় রত, তাই অন্যবারের চেয়ে অনেক বেশি এবার আমরা ছাত্ররা ইজতেমায় কাজ করতে যাই। আমাদের দেখে তাবলিগের মুসল্লিরা খুব খুশি হন।

তারা বলেন, আমরা ভাবতেও পারিনি, তাবলিগের বিদ্রোহী সাদগোষ্ঠীরা এতোটা উগ্র হয়ে ইজতেমা মাঠের মত একটা বিশ্ব সম্মেলন স্থলে এসে আমাদের উপর এভাবে আক্রমণ করবে! আমাদের ওপর অমানবিক আক্রমণ চালাবে।

এসময় আহত চাত্রদের গলা ভেঙ্গে আসে। তাদের চোখে অশ্রু টলোমল করতে থাকে। আহত ছাত্ররা অভিযোগের সুরে জানতে চান, আমরা কী দোষ করেছি, আমরা কি মারামারি করতে ইজতেমায় গিয়েছি!

আহত ছাত্রদের শারীরিক অবস্থার প্রতি লক্ষ্য রেখে তাদেরকে সান্ত্বনা দিয়ে জামেউল উলুম মাদরাসার মুহাদ্দিস মুফতি রুহুল আমিনের রুমে যাই।

ছাত্রদের আপনারা এমন সংঘর্ষের ইজতেমায় কেন পাঠালেন? জানতে চাইলে তিনি জানান, তাবলিগ দ্বীন প্রচারের একটা বৃহৎ প্লাটফর্ম। কিন্তু এ প্লাটফর্মকে একটা চিহ্নিত গোষ্ঠী ভেঙ্গে টুকরা টুকরা করতে তৎপর। আমাদের বাংলাদেশে হয় বিশ্ব ইজতেমা।

এ বিশ্ব ইজতেমাকে বানচাল করতে একটা বাতিল গোষ্ঠী পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। বিশ্ব ইজতেমার মাঠে কাজ করতে প্রতি বছরই আমাদের ছাত্রদের সাথে আমরাও যাই। à¦