শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির দায়ে চাঁদপুরে আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগে পারভেজ হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, পারভেজ ওই ইউনিয়নের কমলাপুর গ্রামের লতিফ খাঁর ছেলে।

লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের অবমাননাকর ছবি পারভেজ মোবাইলের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায়। পাশাপাশি সাধারণ জনগণকে ডেকে ডেকে দেখাচ্ছিল সে। এ সময় জনগণ তাকে ধরে আমার কাছে নিয়ে আসে। আমি পুলিশকে খবর দেই।

এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ওসি মুহা. ইবরাহিম খলিল বলেন, প্রধানমন্ত্রীর ছবি অবমাননা করা হয়েছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় সাধারণ মানুষ পারভেজকে পুলিশের হাতে তুলে দেয়।