আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৬ জন প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি।
শুক্রবার (৭ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রার্থী তালিকা ঘোষণা করেন।
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রতিকূল পরিবেশ মুকাবিলা করে আমাদের সবাইকে একত্রিত হয়ে নির্বাচন করতে হবে। ঐক্যবদ্ধ নির্বাচনের মাধ্যমে অশুভ শক্তিকে রুখে দিতে হবে।
জানা গেছে আগামী কাল শনিবার বাকি ৯৪ প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এগুলো পাবে ঐক্যফ্রন্ট ও ২০ দলের শরিকরা।
বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা
ঢাকা বিভাগ
কিশোরগঞ্জ-১ আসনে রেজাউল করিম খান চুন্নু, কিশোরগঞ্জ-২ আসনে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন, কিশোরগঞ্জ-৪ আসনে অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ-৬ মো. শরীফুল আলম।
টাঙ্গাইল-২ আসনে সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-৫ আসনে মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, টাঙ্গাইল-৬ আসনে অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, টাঙ্গাইল-৭ আসনে আবুল কালাম আজাদ সিদ্দিকী।
মানিকগঞ্জ-১ আসনে এসএ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ-২ আসনে ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত, মুন্সিগঞ্জ-১ আসনে শাহ মোয়াজ্জেম হোসেন, মুন্সিগঞ্জ-২ আসনে মিজানুর রহমান সিনহা, মুন্সিগঞ্জ-৩ আসনে আবদুল হাই।
ঢাকা-২ আসনে ইরফান ইবনে আমান, ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ আসনে সালাহউদ্দিন আহমেদ, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস, ঢাকা-১০ আসনে আবদুল মান্নান, ঢাকা-১১ আসনে শামীম আরা বেগম, ঢাকা-১২ আসনে সাইফুল আলম নীরব, ঢাকা-১৩ আসনে আবদুস সালাম, ঢাকা-১৬ আসনে আহসান উল্লাহ হাসান, ঢাকা-১৯ আসনে ডা. দেওয়ান সালাহউদ্দিন আহমেদ, ঢাকা-২০ আসনে তমিজউদ্দিন।
গাজীপুর-১ আসনে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, গাজীপুর-২ আসনে সালাহউদ্দিন সরকার, গাজীপুর-৪ আসনে শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর-৫ আসনে ফজলুল হক মিলন, নরসিংদী-১ আসনে খায়রুল কবীর খোকন, নরসিংদী-২ আসনে ড. আবদুল মঈন খান, নরসিংদী-৪ আসনে সরদার সাখাওয়াত হোসেন বকুল।
নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদ, রাজবাড়ি-১ আসনে আলী নেওয়াজ খৈয়াম, রাজবাড়ি-২ আসনে নাসিরুল হক সাবু, ফরিদপুর-১ আসনে শাহ মো. আবু জাফর, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর-৩ আসনে চৌধুরী কামাল ইবনে à¦