সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

আফগানিস্তান দখল করতে চায় না তালেবানরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুরো আফগানিস্তান দখল করার জন্য এমন হামলা চালাচ্ছে না। তাছাড়া এটা আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনবে না বলেও মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় নেতৃত্ব দেয়া এক তালেবান নেতা।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তালেবান নেতা শের মুহাম্মদ আব্বাস স্ত্যানেকজাই বলেন, যতক্ষন না পর্যন্ত আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার করা হবে ততক্ষণ পর্যন্ত কোনো শান্তি আলোচনায় রাজি হবেন না তারা।

জাতিসংঘের দেয়া তথ্য অনুযায়ী, দেশটিতে যুদ্ধরত অন্যান্য দলের চেয়ে তালেবানের হামলায় সবচেয়ে বেশি বেসামরিক মানুষ হতাহত হয়েছে।

কাতারে সম্প্রতি অনুষ্ঠিত মার্কিন-তালেবান শান্তি বৈঠকে সশস্ত্র গোষ্ঠীটির পক্ষে নেতৃত্ব দেন স্ত্যানেকজাই। তাছাড়া তিনি তালেবানের একজন গুরুত্বপূর্ণ নেতা।

রাশিয়ার রাজধানী মস্কোতে আফগানিস্তানের বিরোধী দলের রাজনীতিবিদদের সঙ্গে আলোচনার ফাঁকে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, গত ৯০ এর দশকে তালেবানের ক্ষমতায় থাকার অভিজ্ঞতা আছে। সেই সময় তারা আফগানিস্তানের প্রতিদ্বন্দ্বী সশস্ত্র বিরোধী দলগুলোর মুখোমুখি হয়। তখনই তারা সিদ্ধান্ত নেয় যে, কোনো সমস্যার সমাধানে আলোচনার টেবিলে বসাটাই ভালো।

আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ দূত জালমায়ে খলিলজাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠকে বসেন তালেবান নেতা শের মুহাম্মদ আব্বাস স্ত্যানেকজাই।

গত জানুয়ারিতে তাদের দুই পক্ষের বৈঠকে একটি ‘খসড়া চুক্তি’ হয়েছে বলে দাবি করেন মার্কিন বিশেষ দূত খলিলজাদ। সাম্প্রতিক মাসগুলোতে এ বৈঠকগুলো হয়েছে বলে জানা যায়।

-এটি