মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

খালেদা জিয়ার প্যারোলে মুক্তি কি আসন্ন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে নিয়ে হঠাৎ করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা হচ্ছে। বিএনপির শীর্ষ নেতা ও ক্ষমতাসীল আওয়ামী লীগের নেতারা ব্যাক্তিগতভাবে খালেদা জিয়ার প্যারোলে মুক্তিলাভ নিয়ে আলোচনা করছেন বলে জানা গেছে।

সূত্র মতে, সমঝোতার ভিত্তিতে চলতি মাসেই খালেদা জিয়া লন্ডনগামী ফ্লাইটে উঠতে পারেন।

বিএনপির এক নেতা বলেন, খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার ফ্লাইট হয় ২৫ অথবা ২৬ এপ্রিল এবং তার বিদেশে যাওয়ার এক দিনের মাথায় বিএনপি নেতারা শপথ নিতে পারেন। বিএনপি নেতাদের শপথ নেয়ার শেষ সুযোগ ২৯ এপ্রিল পর্যন্ত।

তবে এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই। এ সবই গুজব, আমি প্যারোলের ব্যাপারে কিছু জানি না। তিনি বলেন, প্যারোলের ব্যাপারে বেগম জিয়ার সাথে আমার কোনো কথা হয়নি। আর বিষয়টি আমাদের দলের ইস্যুও নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা জানান, তাদের দলের একজন শীর্ষ নেতা ক্ষমতাসীন দলের এক উপদেষ্টার সাথে খালেদা জিয়ার প্যারোলে মুক্তি ও চিকিৎসার ব্যাপারে আলোচনা করেছেন। দলের ৬ নেতা শপথ নিয়ে সংসদে গেলেই প্যারোলে খালেদা জিয়াকে মুক্তি দেয়া হবে বলে সমঝোতা হয়েছে।

-এএ