বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

এক বছর পিছিয়ে গেল মেট্রোরেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক জানিয়েছেন নির্ধারিত সময়ের এক বছর পর চালু হচ্ছে ঢাকার মেট্রোরেল। ২০২০ সালে চালু হওয়ার কথা থাকলেও এক বছর পিছিয়ে ২০২১ সালের ১৬ ডিসেম্বর চালু হবে এটি।

আজ বুধবার (২৯ মে) সকালে আগারগাঁওয়ে মেট্রোরেল প্রকল্পের একটি সাইট অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

২০২১ সালের ডিসেম্বরে মেট্রোরেলের প্রকল্পের মোট ছয়টি পর্বের মধ্যে ‘প্রথম একটি প্রকল্পের’ আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বলে জানান এমএএন সিদ্দিক।

তিনি আরও জানান, মেট্রারেল প্রকল্পের প্রথম পর্বের (উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত) পূর্ত কাজ ২০১৯ সালের ডিসেম্বরে এবং দ্বিতীয় পর্বের (আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত) পূর্ত কাজ ২০২০ সালের ডিসেম্বরে শেষ হবে।

২০২০ সালের ১৫ জুন থেকে বিদেশ হতে মেট্রোরেলের আনুষাঙ্গিক জিনিসপত্র (সেট) আনা শুরু হবে। সেগুলো আনার পর বেশ কয়েকদিন পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালিয়ে দেখা হবে। এর পর নির্দিষ্ট দিন থেকে আনুষ্ঠানিকভাবে মেট্রোরেলের যাত্রা চালু করা হবে জানান এমএএন সিদ্দিক।

সেখানে উপস্থিত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মেট্রোরেল প্রকল্পের মোট ছয়টি পর্বের কথা তুলে ধরে বলেন, মেট্রোরেলের প্রথম প্রকল্পের যাত্রা শুরু হলেই যে রাজধানীর যানজট নিরসন হয়ে যাবে, তা নয়। এর জন্য ২০৩০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ