বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

মিয়ানমার সেনাবাহিনী আবারো শুরু করেছে গণহত্যা, নির্যাতন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের সামরিক বাহিনীকে নতুন করে ‘যুদ্ধাপরাধ’, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে অধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সংস্থাটি আজ বুধবার (২৯ মে) জানিয়েছে যে, বিদ্রোহী রাখাইনদের বিরুদ্ধে যুদ্ধের নামে সামরিক বাহিনী সংখ্যালঘু মুসলিম জাতির ওপর আবারও নির্যাতন শুরু করেছে।

মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যেজুড়ে সাম্প্রতিক কয়েক মাসে সশস্ত্র বাহিনী হাজার হাজার সৈন্য ও ভারী অস্ত্র মোতায়েন করেছে যেখানে আরাকান সেনাবাহিনী (এএ) জাতিগত রাখাইন বৌদ্ধদের জন্য আরও স্বায়ত্তশাসন প্রতিষ্ঠায় বিদ্রোহ করছে।

জানা যায়, রাজ্যটি ২০১৭ সালে রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে সামরিক বাহিনীর রক্তাক্ত কর্মকাণ্ডের দৃশ্য ধারণ করেছিল। সেই সহিংস অভিযানে ৭ লাখ ৪০ রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের তদন্তকারী কর্মকর্তারা এই অভিযানকে ‘গণহত্যা’ বলে অভিহিত করে দেশটির শীর্ষ জেনারেলদের বিরুদ্ধে মামলা দায়েরে মত দিয়েছে।

দাতব্য সংস্থা অ্যামনেস্টি বুধবার বলেছে, মিয়ানমারের সামরিক এখন জাতিগত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেফতার, নির্যাতন এবং জোরপূর্বক অপহরণকে জাতিগত রাখাইনদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘন করার নতুন প্রমাণ হিসেবে তালিকাভুক্ত করেছে।

সংস্থাটির আঞ্চলিক পরিচালক নিকোলাস বিকিউলিন বলেন, ‘রাখাইন রাজ্যে পরিচালিত নতুন অভিযানগুলোতে দেশটির সামরিক বাহিনী বেসামরিক নাগরিকদের অপ্রত্যাশিত, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্যভাবে সন্ত্রাসীরূপে দেখায়।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ