সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের নবীজি (সা.)-এর নিকট কেউ দোয়া চাইলে যেভাবে উত্তর দিতেন নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বৃষ্টির সঙ্গে কমতে পারে তাপমাত্রা ১৬ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি গাজীপুরে দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জীকে দেখতে এভারকেয়ারে জমিয়ত নেতৃবৃন্দ থাইল্যান্ডে ভবনে আগুন লেগে ১১ জনের মৃত্যু গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামিয়ে যানজট সৃষ্টি করবেন না: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামিয়ে যানজট সৃষ্টি করবেন না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরে ঈদযাত্রা নিয়ে প্রস্তুতি সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঈদ উপহার হিসেবে দেশবাসীকে দুই গুরুত্বপূর্ণ মহাসড়কে সেতু, ফ্লাইওভার ও আন্ডারপাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে এবার ঈদযাত্রা স্বস্তির হবে। ঢাকা-সিলেট মহাসড়কের চার লেন প্রকল্পের ফান্ডের যথেষ্ট অগ্রগতি হয়েছে। তাই খুব শিগগির প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হবে।

এসময় সেতু সচিব নজরুল ইসলামসহ সওজের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এএ