আওয়ার ইসলাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে ‘সিয়াম, তাকওয়া, সাদাকাহ ও ওয়াকফ’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার চট্টগ্রামের রেডিসন হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ নাজমুল হাসান, পিএইচডি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড.মুহাম্মদ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ।
ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মাহবুব উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর মুহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।
অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক ডা. তানভীর আহমেদ, প্রফেসর ড. মুহাম্মদ সালেহ জহুর ও প্রফেসর ড. মুহাম্মদ ফসিউল আলম, শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান শায়খ মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দীন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মুহাম্মদ ইয়াহিয়া, তাহের আহমেদ চৌধুরী।
জেকিউএম হাবিবুল্লাহ, এফসিএস ও হাসনে আলম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম অঞ্চলপ্রধান মো. আমিরুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ সালেহ ইকবালসহ ব্যাংকের উর্ধ্বতন নির্বাহী, শিল্পপতি, ব্যবসায়ী, ব্যাংকার, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, উলামা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির ভাষণে প্রফেসর মুহাম্মদ নাজমুল হাসান, পিএইচডি বলেন, ইসলামী ব্যাংক দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ইসলামী ব্যাংক এর ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ত্রাণ ও পূণর্বাসন কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করছে। সোয়া কোটি গ্রাহকের আস্থা ও ভালোবাসা, গণমানুষের অকুন্ঠ সমর্থন ইসলামী ব্যাংকের ধারাবাহিক সাফল্যের চালিকাশক্তি ।
সভাপতির বক্তব্যে মো: মাহবুব-উল আলম বলেন, ইসলামী ব্যাংক সব নিয়ন্ত্রক সংস্থার নিয়মকানুন যথাযথ পরিপালন করে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে ব্যাংকিংসেবা প্রদান করছে। এ ব্যাংকের কল্যাণধর্মী সেবা দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে