সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের নবীজি (সা.)-এর নিকট কেউ দোয়া চাইলে যেভাবে উত্তর দিতেন নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বৃষ্টির সঙ্গে কমতে পারে তাপমাত্রা ১৬ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি গাজীপুরে দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জীকে দেখতে এভারকেয়ারে জমিয়ত নেতৃবৃন্দ থাইল্যান্ডে ভবনে আগুন লেগে ১১ জনের মৃত্যু গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

চরমোনাই মহিলা মাদরাসার ঈর্ষণীয় সাফল্য: সারাদেশে ৩য় তাজুন্নূর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেফাকুল মাদারিস আরাবিয়া কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত ৪২তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে ৩০ মে রোজ বৃহস্পতিবার।

বেফাকের আওতায় অনুষ্ঠিত হওয়া কিতাব বিভাগের সর্বোচ্চ জামাত ফযিলতে বালিকা শাখায় পুরো বাংলাদেশে মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছেন চরমোনাই মহিলা শাখার মেধাবী ছাত্রী শরীয়তপুরের তাক্বওয়া তাজুন্নূর।

সদ্য প্রকাশিত ফলাফলের পর গল্পে গল্পে আওয়ার ইসলামে কাছে তুলে ধরেছেন তার ঈর্ষণীয় ফলাফলের পেছনের গল্প। তার জীবনের গল্প জানতে আওয়ার ইসলামের পক্ষ থেকে তার সাথে কথা বলেছেন আওয়ার ইসলাম প্রতিনিধি তাওহীদ আদনান৷

আওয়ার ইসলাম: আপনার পড়াশোনার শুরু কোথা থেকে?
তাক্বওয়া: আমার জন্ম শরীয়তপুরে হলেও বাবার কর্মস্থল বরিশাল হওয়ার সুবাধে আমার বেড়ে ওঠা হয়েছে বরিশালেই। পড়া-লেখার হাতে খড়ি চরমোনাইতে৷ বাংলা, অঙ্ক, ইংরেজি ও মক্তব ইত্যাদিসহ কিতাব বিভাগের পড়া লেখা সবকিছু চরমোনাইতেই (মহিলা শাখায়) হয়েছে৷

আওয়ার ইসলাম: আপনার পেছনের ক্লাসগুলোর রেজাল্টও কী এমন ঈর্ষণীয় ছিলো, যেমনটা এবার হলো!
তাক্বওয়া: জ্বি আলহামদুলিল্লাহ পূর্বের জামাতগুলোতেও বেফাকের সিরিয়ালে উল্লেখযোগ্য অবস্থানে ছিলাম৷ আল্লাহর শুকরিয়া যে বরাবরের মতো এবারও আমি পূর্বের ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছি৷ আল্লাহর রহমতে যে ফলাফল হয়েছে আমি সন্তুষ্ট৷ তবে ফলাফলা আরো ভালো হলে আরো বেশি খুশি থাকতাম আমি৷

আওয়ার ইসলাম: আপনার সফলতার পেছনে কার বেশি অবদান বলে মনে করেন?
তাক্বওয়া: আসলে সবার বড় হওয়ার পেছনে সবচে বড় অবদান থাকে বাবা-মায়েরই। তাছাড়া আমার বাবা যেহেতু আলেম ছিলেন তাই ইলম অর্জনের মূল প্রেরণা পেয়েছি বাবার থেকেই।

বাবা ছিলেন একাধারে চরমোনাই কওমীয়া ও আলীয়া উভয় শাখার প্রধান শাইখুল হাদিস৷ ছিলেন চরমোনাইর মরহুম পীর সাহেবের খলিফাও। যদিও আমার বাল্যকালেই বাবাকে হারাতে হয়েছ, তবুও ইলম অর্জনের মূল প্রেরণা যুগিয়েছিলেন বাবাই৷ মায়ের অবদানও অনস্বীকার্য৷

তিনি আমার পেছনে মেহনত করেছেন অনেক। বহু কষ্ট করেছেন আমার পড়া-লেখার জন্য৷ দোয়া-মোনাজাতে বহুরাত নির্ঘুম কাটিয়েছেন তিনি৷ তারপর আমি বলবো আমার পেছনে আমার পরিবারের অন্যানদের, আমার ভাইয়াদের, বিশেষভাবে আমার বড় ভাই মা