বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

নাটোরে ঈদগাহ মাঠ সাজানো নিয়ে হামলায় ছাত্রলীগ নেতা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বনপাড়া ঈদগাহ মাঠ সাজানোর জন্য চাঁদা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতুড়ির আঘাতে সোহেল রানা (২৮) নামে এক ছাত্রলীগকর্মীর মৃত্যু হয়েছে। মৃত সোহেল রানা উপজেলার মহিষভাঙ্গা গ্রামের খলিলুর রহমান প্রামাণিকের ছেলে ও জেলা ছাত্রলীগের সদস্য।

রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা মহল্লায় ঈদগাহ মাঠ সাজানোর টাকা তোলাকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা সোহেলের সঙ্গে একই গ্রামের রাজিব হোসেনের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এ ঘটনার পর সন্ধ্যা ৬টার দিকে সোহেল রানা বনপাড়া রশিদ ডিলারের মোড়ে একটি চায়ের দোকানে বসেছিলেন। এসময় রাজিবসহ ৫-৬ জন যুবক ওই ঘটনার জের ধরে তাকে হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে মারা যান।

ওসি বলেন, রাতে এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ