বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

‘ইসলামবিদ্বেষী বাতিলশক্তি মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শরীয়তপুর উলামা পরিষদের ঈদপুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা উলামা পরিষদের সভাপতি মাওলানা শফিউল্লাহ খানের সভাপতিত্বে শরীয়তপুর ভূমি অফিস সংলগ্ন আশরাফুল উলূম মাদরাসায় অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার শত শত ইমাম-খতিব, নবীণ-প্রবীণ ওলামায়ে কেরামের উপস্থিতিতে আড়ম্বরপূর্ণ মিলনমেলায় পরিণত হয় এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।

উলামা পরিষদের সেক্রেটারী মাওলানা ইদরীস কাসেমী, মাওলানা মুঈনুদ্দীন কাসেমী ও মুফতি আ ফ ম আকরাম হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উলামা পরিষদের প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা আব্দুল কাদির।

উপদেষ্টা মাওলানা খন্দকার মুশতাক আহমাদ শরীয়তপুরী, মাওলানা মুহাম্মদ ইসমাঈল, হাফেজ আব্দুস সাত্তার, মাওলানা আব্দুস কুদ্দুস তালুকদার, মাওলানা আবু বকর, মাওলানা শাব্বীর আহমাদ উসমানী, মাওলানা জিয়াউল হক কাসেমী।

মাওলানা খন্দকার শহীদুল্লাহ, মাওলানা মেসবাহুদ্দীন, মাওলানা মাহদী হাসান সিরাজী, মুফতি তোফায়েল আহমাদ কাসেমী, মুফতি আফজাল হুসাইন, মাওলানা আব্দুল্লাহ আল মাহমূদ, মাওলানা নাঈম আব্বাসী, মুফতি আ ফ ম আকরাম হুসাইন।

মাওলানা সাইফুল্লাহ, মাওলানা আবদুল গাফফার, মুফতি আব্দুর রাজ্জাক রুমী, মাওলানা নাফিসুর রহমান নেকীর, মাওলানা নাজমুল হাসান, মাওলানা মাহমূদুর রহমান, মাওলানা উসমান হাকিম, হাফেজ জসীমুদ্দীন প্রমুখ।

সভায় উলামা পরিষদের জেলা, থানা ও ইউনিয়ন কমিটির দায়িত্বশীলগণ নিজ নিজ এলাকার সাংগঠনিক তৎপরতার বিবরণ ও রিপোর্ট পেশ করেন। সংগঠনকে আরো বেগবান ও মজবুত করার জন্য সভাষদবৃন্দ সুচিন্তিত মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। অতঃপর বিগত এক বছরের বাস্তবায়িত কর্মসূচীর বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা আব্দুল কাদির বলেন, চরম ফেতনার এই যুগে ওলামায়ে কেরামের সম্মিলিত প্লাটফর্মের গুরুত্ব অপরিসীম। আলেম হওয়ার কারণে আমাদের জিম্মাদারী অনেক বেশী। এ জিম্মাদারী পালনে সদা-সর্বদা নিজেকে প্রস্তুত রাখতে হবে।

মাওলানা শাব্বীর আহমাদ উসমানী বলেন, শরীয়তপুরের আলেমদের ঐক্যবদ্ধ শক্তির নাম শরীয়তপুর উলামা পরিষদ। শরীয়তপুরবাসীর জন্য এটা আল্লাহর নেয়ামত। এ শক্তিকে জান-মালের কুরবানীর বদৌলতে টিà