শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

পুলিশের সামনেই মা-ছেলেকে পিটিয়ে মারল গ্রামবাসী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে পুলিশের চোখের সামনেই মা ও ছেলেকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে।

গত ৫ জুন দেশটির আসাম প্রদেশের তিনসুকিয়ার শিপুর চা বাগানে নির্মমভাবে পিটিয়ে মা ও ছেলেকে হত্যার এ ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ-এর খবরে বলা হয়, গত ৫ জুন শিপুর চা বাগানের বাসিন্দা অজয় তাঁতির স্ত্রী রাধা তাঁতি ও তার ২ মাসের শিশু নিখোঁজ হয়। নিখোঁজের দু’দিন পর শুক্রবার এলাকার একটি সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় ২ মাসের সন্তান-সহ রাধা তাঁতির পচাগলা দেহ।

আর তারপরই ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে নারীরা। উত্তেজিত জনতার আক্রোশের শিকার হয় অজয় তাঁতি ও তার মা যমুনা তাঁতি।

অভিযোগ, পুলিশের সামনেই মা-ছেলেকে বেধড়ক পেটায় উত্তেজিত জনতা। ঘটনাস্থলেই মৃত্যু হয় যমুনা তাঁতির।

গুরুতর আহত অবস্থায় ছেলে অজয় তাঁতিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে মৃত্যু হয় অজয় তাঁতির। স্ত্রী-ছেলেকে মারের হাত থেকে বাঁচাতে এসে আহত হয়েছেন অজয়ের বাবাও।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ