সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের হজের বাড়তি ও অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু আজ ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের কার্যক্রম শুরু ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের নবীজি (সা.)-এর নিকট কেউ দোয়া চাইলে যেভাবে উত্তর দিতেন নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বৃষ্টির সঙ্গে কমতে পারে তাপমাত্রা ১৬ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি গাজীপুরে দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জীকে দেখতে এভারকেয়ারে জমিয়ত নেতৃবৃন্দ

রাউজান ইসলামী নবজাগরণ সংগঠনের প্রবাসী শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আরব আমিরাত প্রতিনিধি: রাউজান ইসলামী নব জাগরণ সংগঠন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।

গতকাল ৭ জুন, জুমাবার, বাদে এশা, শারজাহ আল হুদাইবিয়া রেস্টুরেন্ট হলরুমে মহাসচিব মাওলানা মঈনুদ্দীন এর পরিচালনায় সফলতার সাথে অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী শাখার সভাপতি জনাব মুহাম্মদ মঈনুল ইসলাম চৌধুরী রুবেল ।

মতবিনিময় সভায় সংগঠনের পরিচিতি ও কার্যক্রম তুলে ধরে সভাপতি মঈনুল ইসলাম বলেন,রাউজানের ঐক্যবদ্ধ প্লাটফর্ম রাউজান ইসলামী নব জাগরণ সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন, ২০০৮ সনে প্রতিষ্ঠাকাল থেকে রাউজানে সমাজ সেবা মূলক কাজে প্রচুর আবদান রাখছেন এই সংগঠন।

রাউজানের বিভিন্ন স্থানে এই সংগঠন এর সদস্য ও শাখা রয়েছে। রাউজান ইসলামী নব জাগরণ সংগঠন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি ও প্রবাসী শাখার কেন্দ্রীয় কমিটির পরিচালনায় সংগঠন এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সংযুক্ত আরব আমিরাতেও অনেক সদস্য বর্তমানে রয়েছেন। নতুন করে নিবন্ধন ও চলছে। সংগঠনের কার্যক্রম বৃদ্ধি করার জন্য সকল সদস্য ও প্রবাসীদের সার্বিকভাবে সহায়তা প্রদান ও সদস্য হওয়ার জন্য আহবান জানান।

এতে উপস্থিত ছিলেন, সংগঠনের কার্যকরী পরিষদের জনাব নুরুল আজিম,মাওলানা রাশেদ নূর , মুহাম্মদ আব্দুল মান্নান, মাওলানা জমির উদ্দীন,মাওলানা এরশাদ, হাফেজ মুহাম্মাদ নিজাম উদ্দিন, মুহাম্মাদ মিজানুর রহমান।

মাওলানা আলমগীর, মুহাম্মদ আইয়ুব, মুহাম্মদ তৈয়ব, মুহাম্মদ দিদারুল আলম,সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় রাউজান ইসলামী নব জাগরণ সংগঠন আরব আমিরাত শাখার সকল সদস্য বৃন্দ কল্যাণ ফান্ড মজবুত করার জন্য একাত্মতা প্রকাশ করে বাৎসরিক কর্যক্রমের জন্য সামর্থ্য অনুযায়ী বাৎসরিক অনুদানঘোষণা করেন এবং সংগঠন এর পাশাপাশি একটি আর্থিক ফান্ড করার প্রস্তাব পাস হয়।

উপস্থিত সকল সদস্য কে প্রবাসে বসবাসরত আরো নতুন সদস্য সংগ্রহ করার জন্য আহবান করা হয়।
আগামী ঈদুল আজহায় একটি অনুষ্ঠান করার কথাও ঘোষণা করা হয়।

-এটি