সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের হজের বাড়তি ও অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু আজ ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের কার্যক্রম শুরু ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের নবীজি (সা.)-এর নিকট কেউ দোয়া চাইলে যেভাবে উত্তর দিতেন নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বৃষ্টির সঙ্গে কমতে পারে তাপমাত্রা ১৬ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি গাজীপুরে দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জীকে দেখতে এভারকেয়ারে জমিয়ত নেতৃবৃন্দ

ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি হোটেল রেডিসন চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আজ সোমবার ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।

স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম অঞ্চলপ্রধান মুহাম্মদ আমীরুল ইসলাম। উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো: ইয়াহিয়া, জেকিউএম হাবিবুল্লাহ, এফসিএস, তাহের আহমেদ চৌধুরী, মুহাম্মদ কায়সার আলী ও হাসনে আলম।

সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. সালেহ ইকবাল, চট্টগ্রাম নর্থজোনপ্রধান মো. নাইয়ার আযম, চট্টগ্রাম সাউথ জোনপ্রধান জিএম মুহাম্মদ গিয়াস উদ্দিন কাদের ও খাতুনগঞ্জ শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাব্বির। সম্মেলনে চট্টগ্রাম অঞ্চলের ৪৯টি শাখার ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

-এটি