সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের হজের বাড়তি ও অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু আজ ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের কার্যক্রম শুরু ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের নবীজি (সা.)-এর নিকট কেউ দোয়া চাইলে যেভাবে উত্তর দিতেন নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বৃষ্টির সঙ্গে কমতে পারে তাপমাত্রা ১৬ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি গাজীপুরে দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জীকে দেখতে এভারকেয়ারে জমিয়ত নেতৃবৃন্দ

জমিয়ত শতবার্ষিকী সম্মেলন সফলের লক্ষ্যে লন্ডনে মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে অনুষ্ঠিতব্য শতবার্ষিকী জমিয়ত সম্মেলন লন্ডন ২০১৯ কে সর্বাত্মক সফল করতে গত ৯ জুন রোববার ইউকে জমিয়ত নেতৃবৃন্দ উপমহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন ।

এ সভায় দলমতনির্বিশেষে লন্ডনের দায়িত্বশীল উলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । ইউকে জমিয়তের সভাপতি মাওলানা শুয়াইব আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় শতবার্ষিকী জমিয়ত সম্মেলন কে সর্বাত্মক সফলের জন্য সবার প্রতি জোরদার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন ইউকে জমিয়তের সিনিয়র সহসভাপতি মুফতি আবদুল মুনতাকিম।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ, বিশিষ্ট সাংবাদিক মুখলিসুর রাহমান চৌধুরী, ইউকে জমিয়তর জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ তামীম আহমদ। শতবার্ষিকী জমিয়ত সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা সৈয়দ নাঈম আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন বিশিষ্ট আলেম মাওলানা সাইদ আলী, ইউকে জমিয়তের উপদেষ্টা আলহাজ্ব খালিস মিয়া , খেলাফত মজলিস লন্ডন মহানগরীর সভাপতি হাফিজ মাওলানা এনামুল হক।

শতবার্ষিকী জমিয়ত সম্মেলন বাস্তবায়ন কমিটির যুগ্ম সদস্য সচিব হাফিজ মাওলানা মুশতাক আহমদ , প্রচার সচিব মুফতি সৈয়দ রিয়াজ আহমদ , যুগ্ম প্রচার সচিব মাওলানা নাজমুল হাসান, হাফিজ রশিদ আহমদ, বিশিস্ট আলেম মাওলানা শরফ উদ্দিন , ইউকে জমিয়তের কেন্দ্রীয় সদস্য হাফিজ সাদিকুল ইসলাম, মিডিয়া এক্টিভিস্ট বুলবুল আহমদ প্রমুখ ।

প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিস হবিগঞ্জী বলেন যদিও জমিয়তে উলামার নিসবতে শতবার্ষিকী সম্মেলন অনুষ্ঠান অনেক গুরুগম্ভীর ও দায়িত্বপূর্ণ কাজ, কিন্তু হিম্মতে মরদাঁ মদদে খোদার প্রতীক হয়ে যদি ঐক্যবদ্ধ ভাবে কাজ করা যায়, তাহলে সফলতা অর্জনে অনেক বেশি মানুষের প্রয়োজন হয়না।

আমাদের পূর্বসূরি আকাবির গন সংখ্যায় কম থাকা সত্তেও অসীম সাহসিকতা ও আল্লাহর প্রতি অবিচল আস্থা ও অটুট ভরসা থাকার