বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

দুদক পরিচালক এনামুল বাসির সাময়িক বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবৈধভাবে তথ্য পাচার ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাসিরকে সাময়িক বরখাস্ত করেছে কমিশন। আজ সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।

তিনি জানান, এনামুল বাসিরের বিরুদ্ধে অবৈধভাবে তথ্য পাচার ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের সত্যতা পাওয়ায় সাময়িক বরখাস্ত করেছে কমিশন।

দুদক সূত্রে জানা যায়, আলোচিত- সামলোচিত পুলিশের ডিআইজি মিজানুর রহমান মিজানের অবৈধ সম্পদের তদন্ত করতে গিয়ে তার কাছে ঘুষ দাবি করেন দুদকের পরিচালক খন্দকার এনামুল বাসির। কয়েক দফায় তার কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন এই কর্মকর্তা।

গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দুদক। আজ সন্ধ্যার মধ্যে প্রতিবেদন জমা দেয়া ও এনামুল বাসিরের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা ছিল। সে অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ