বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

মসজিদে হারামে পৃথিবীর সবচেয়ে বড় ছাতা (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ : একটা সময় ছিল, যখন মসজিদে হারাম অনেক ছোট একটি মসজিদ ছিল।কিন্তু, বর্তমানে সেথানে লক্ষ লক্ষ জিয়ারতকারী একই সাথে নামাজ আদায় করতে পারেন।

বর্তমানে মসজিদের বড় একটি অংশ শীতাতপ নিয়ন্ত্রিত এবং মসজিদে বড় বড় ছাতা লাগানো রয়েছে। ফলে যত বেশিই রোদ হোক না কেন, মসজিদে হারাম সবসময় ঠান্ডা থাকে।

তবে অতিরিক্ত গরমে, বিশেষ করে দুপুরের সময় তাওয়াফ করা অসম্ভব না হলেও কষ্টকর হয়ে যায়।

Related image

২০০৮ সালের দিকে কাবা প্রাঙ্গণে বড় বড় অনেকগুলো ছাতা লাগানো হয়। কিন্তু দুনিয়ার সবচেয়ে বড় ছাতাও এখানে লাগানো হবে বলে বাদশাহ আব্দুল্লাহর পক্ষ থেকে  জানানো হয়েছিল।যা শুধুমাত্র মসজিদে হারামের জন্য তৈরি করা হবে।

মসজিদে হারামে জিয়ারতকারীদের জন্য সুখবর হলো, দুনিয়ার সবচেয়ে বড় সেই ছাতা তৈরির কাজ সম্পন্ন হয়েছে।

মসজিদে হারামেও পৌঁছে গেছে সেই ছাতা। ৬’শ টন ওজনের এ ছাতা তৈরি করতে সৌদি সরকারকে গুনতে হয়েছে হাজার হাজার রিয়াল।

Related image

বিশ্বের বৃহত্তম ছাতা জার্মানিতে ডিজাইন করা হয়েছে।যা ক্লোজড সিসি টিভি ক্যামেরা, জোয়ার স্পিকার সিস্টেম, এয়ার কন্ডিশনার সিস্টেম দ্বারা সেট আপ করা হয়েছে।

https://www.facebook.com/AlArabiya.Urdu/videos/1262402563910719/

আরএম/