সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের হজের বাড়তি ও অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু আজ ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের কার্যক্রম শুরু ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের নবীজি (সা.)-এর নিকট কেউ দোয়া চাইলে যেভাবে উত্তর দিতেন নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বৃষ্টির সঙ্গে কমতে পারে তাপমাত্রা ১৬ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি গাজীপুরে দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জীকে দেখতে এভারকেয়ারে জমিয়ত নেতৃবৃন্দ

ঐক্যফ্রন্টে ঐক্য নেই, এটি আমরা চাইনি: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঐক্যফ্রন্টে ঐক্য নেই, এটি আমরা চাইনি। ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী ও শান্তিপূর্ণ ভূমিকা পালন করুক এটিই আওয়ামী লীগ চায়।

মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে এক যৌথসভা শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা চাই শক্তিশালী বিরোধী দল থাকুক। এরা সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিক। এটি গণতন্ত্রের সৌন্দর্য।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আরএম/