শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ফের প্রটোকল ভেঙে সমালোচিত ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আবারও কূটনৈতিক প্রথা ভাঙার অভিযোগ ওঠেছে। কিরগিজস্থানের বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলন উদ্বোধনের দিন তিনি নিয়ম লঙ্ঘন করেন।

বৃহস্পতিবার (১৩ জুন) এ সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। এ সময় সব দেশের প্রতিনিধিরা কূটনৈতিক নিয়ম মেনে উঠে দাঁড়ালেও ইমরান খান নিজ আসনে বসে ছিলেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এ দৃশ্য দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা এক এক করে সভাকক্ষে ঢুকছিলেন। তারা যখন সম্মেলন কক্ষে প্রবেশ করেন, যারা আগে ঢুকেছেন তারা তাদের স্বাগত জানাতে দাঁড়িয়ে ছিলেন।

কিন্তু ইমরান খান সভাকক্ষে ঢোকার পর নিজের আসনে বসেন। তারপরেই ঢোকেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দাঁড়িয়ে থেকে রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানাচ্ছিলেন। কিন্তু ইমরান খান দাঁড়াননি তবে নিজের নাম সম্বোধনের সময় একবার খুব অল্প সময়ের জন্য দাঁড়ান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ