শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

'মানুষ ট্যাক্স দিতে চায় না, বাজেট বাস্তবায়ন খুবই কঠিন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়ায় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বাজেট বাস্তবায়ন খুবই কঠিন, কারণ মানুষ ট্যাক্স দিতে চায় না। ট্যাক্স আদায়ে দক্ষিণ এশিয়ায় আমরা (বাংলাদেশ) নিচের দিকে।

বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে বাজেট উত্থাপনের পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সাবেক অর্থমন্ত্রী এ কথা বলেন।

এক প্রতিক্রিয়ায় মুহিত বলেন, বাজেট ডিক্লেরেশন (ঘোষণা) খুবই সুন্দর হয়েছে। আমি আমার বক্তব্যের কোথায়ও বক্তব্য ও তথ্য উপাত্ত তুলে ধরতাম না। কিন্তু এবার অর্থমন্ত্রী উপস্থাপনার মাধ্যমে প্রস্তাবিত বাজেট তুলে ধরেছেন।

এর আগে বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ২০১৯-২০ অর্থবছরের বাজেট উত্থাপন করা হয়। রীতি অনুযায়ী, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট বক্তৃতা শুরু করেন। তবে অসুস্থতা বোধ করায় তার অনুরোধে অর্থমন্ত্রীর পক্ষে বাজেট বক্তৃতা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারের বাজেটের আকার ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা, যা জিডিপির ১৮ দশমিক ১ শতাংশ। ২০১৯-২০ অর্থবছরের বাজেটে পরিচালনসহ অন্যান্য খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ৩ লাখ ২০ হাজার ৪৬৯ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ